শিরোনাম
মাদক নির্মূলে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি কঠোর অবস্থানেকৃষি কার্ডের আওতায় পুঠিয়াপ্রধানমন্ত্রী তারেক রহমান ও এমপি নজরুল ইসলাম মন্ডলের প্রতি কৃতজ্ঞতাদলীয় পরিচয়ে অপরাধ করলে "জিরো টলারেন্স" নীতিতে বিএনপি সংলাপ অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধায় আঞ্চলিক–বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশ: আপডেট:

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি নজরুল ইসলাম মন্ডল

রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে

রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে।

জাতীয় সংসদের স্পীকার কর্তৃক তিনি মনোনীত হন।
সংসদ সচিবালয়ের মানবসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নিবির রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন,২০১৬ এর ২০(১) (খ) ধারা মোতাবেক তাঁকে এই সিন্ডিকেট সদস্য করা হয়েছে।

এদিকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করায় তিনি স্পীকারকে ধন্যবাদ জানান। সেইসাথে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সর্বদা কাজ করবেন বলে জানান তিনি।

এ ছাড়াও অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনিত হওয়ায় পুঠিয়া-দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ- সহযোগী সংগঠনের সকল নেতারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।